দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং বিক্রির ভাউচার যথাযথভাবে না দেওয়ার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৩ নভেম্বর) সদর উপজেলার ইছাখাদা বাজার ও হাজরাপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, ইছাখাদা বাজারের মেসার্স আকবর অ্যান্ড ব্রাদার্স নামের প্রতিষ্ঠানটিকে আগে সতর্ক করা হয়েছিল। এরপরও প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করছিল। অভিযানে ২ হাজার ৬০ টাকা নির্ধারিত মূল্যের গ্যাস সিলিন্ডার ২ হাজার ২০০ টাকা পর্যন্ত দামে বিক্রির প্রমাণ পাওয়া যায়।
এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. আলী আকবরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে গ্যাস, সার, কীটনাশক, বীজ ও মুদি দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের আইন মেনে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।
অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
যে আই